Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 20:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ শরীয়তপুর সদর আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ০১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আর বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজারে তালিকাভূক্ত পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান ইমন। মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ হাজার লোক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেছেন।

(এসএএম/১৮ মার্চ ২০২১)