Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 23:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সিসিটিভি  ও গেটপাস সিস্টেম স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে বেনাপোল বন্দরে এ কাজের শুভ উদ্বোধন করেন নৌ- পরিবহন মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এ সময় স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তরিকুল ইসলাম, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সরোয়ার হোসেন, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ১৩ দশমিক ৫০ কোটি টাকা ব্যায়ে বেনাপোল বন্দর এলাকার বিভিন্ন স্থানে ৩৭৫টি আধুনিক মানের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এ ছাড়া পন্যবাহী গাড়িসহ বন্দর ব্যবহারকারীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানের জন্য এ্যাকসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে। এর ফলে বন্দরে নিরাপদ আমদানি-রপ্তানি বানিজ্য ও যাত্রি সেবা নিশ্চিত সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল মিলনায়তনে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

(এমআই/এসএএম/২১ মার্চ ২০২১)