Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 12:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: অভিনয় দিয়ে বলিউড চলচ্চিত্রে নিজের জায়গা পোক্ত করেছেন কঙ্গনা রনৌত। উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল ছবি। পেয়েছেন বহু পুরস্কার। ফের তার পালকে যোগ হলো আরও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘মনিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবির জন্য চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এই অভিনেত্রী।

২০২০ সালের মে মাসেই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের জেরে অনুষ্ঠান পিছিয়ে যায়।

সোমবার সন্ধ্যায় ঘোষণা করা হয় ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০৮ ‘ফ্যাশন’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ পান কঙ্গনা। এরপর ২০১৪ সালে ‘কুইন’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী, ২০১৫ ‘তনু ওয়েডস মনু’ এর জন্য তৃতীয়বার এবং ২০১৯ ‘মনিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবি জন্য চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি।

এছাড়াও তিনি ৪ বার ফিল্মফেয়ার পুরস্কার পান। চলচ্চিত্রগুলি হল যথাক্রমে; শ্রেষ্ঠ নারী অভিষেক হিসেবে গ্যাংস্টার (২০০৬), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফ্যাশন (২০০৮), শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কুইন (২০১৪)এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে (সমালোচক) তনু ওয়েডস মনু (২০১৫) সম্মাননা পান।

(ডিএফই/২২ মার্চ, ২০২১)