Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 13:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। তারকারাও রয়েছে সেই তালিকায়। এবার করোনায় আক্রান্ত হলেন মিস্টার পারফেক্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবসর নেওয়া আমিরের এই খবরটি নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র।

বুধবার (২৪ মার্চ) আমির খানের মুখপাত্র জানান, ‘আমির খানের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করছেন। তার শারীরিক অবস্থা ভালো।

সাম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে করোনা পরীক্ষা করতে বলা হচ্ছে।

প্রসঙ্গত, সর্বশেষ এলি আব্রাহামের ‘হার ফান মওলা’ নামক একটি সিনেমার গানে দেখা মিলেছে আমির খানের।

আর চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’।

(ডিএফই/২৪ মার্চ, ২০২১)