Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 12:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বরেণ্য পরিচালক কাজী হায়াত করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনা নেগেটিভ আসার পর আজ রোববার দুপুরে বাসায় নেওয়া হয় কাজী হায়াৎকে।

কাজী হায়াতের সুস্থতা ও বাসায় ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে কাজী আফরোজা মিম।

তিনি বলেন, ‘আমার আব্বা দেখতে এবং চলন–বলনে রয়েল বেঙ্গল টাইগার নয়, সাইবেরিয়ান বাঘের মতো। অথচ, এই কয়েক দিনের অসুস্থতায় আমার সেই আব্বা এখন একদম শুকিয়ে গেছেন। আব্বার এখন অনেক বেশি যত্ন দরকার। শারীরিক দুর্বলতা আছে। কাশিও আছে কিছুটা। সবাই আব্বার জন্য দোয়া করেছেন। আমরা তাঁকে সুস্থভাবে বাসায় আনতে পেরেছি, এটাই পরম আনন্দের।’

করোনা থেকে সুস্থ হলেও ডায়াবেটিস, হার্টের সমস্যা, ব্লাডপ্রেশার, কিডনিসহ নানা জটিলতায় আক্রান্ত আরও কিছু জটিলতা শরীরে বাসা বেঁধেছে কাজী হায়াতের। বাসায় ফিরলেও চিকিৎসকের পরামর্শে সেসবের চিকিৎসা চলছে। এদিকে বাবা সুস্থ হয়ে যাওয়াতে আজ রাতেই নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তাঁর ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

(ডিএফই/২৮ মার্চ ২০২১)