Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 12:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিনোদন জগতে যখন বিচ্ছেদের খবরের ছড়াছড়ি চারদিকে তখন টেকসই দাম্পত্য জীবনের উদাহরণ হয়ে আছেন ওমর সানি ও মৌসুমী জুটি। দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে গেলো ঢালিউডের এ জনপ্রিয় জুটির সংসার জীবনের।

তাদের ঘর আলো করে আছে এক পুত্র ফারদিন ও এক কন্যা। এবার সেই সংসারে যোগ হলো আরও একজন। এলো পুত্রবধূ।

ছেলে ফারদীন এহসান স্বাধীনের বিয়ে নিয়ে কয়েকদিন আলোচনায় ছিল ওমর সানি-মৌসুমী পরিবার। গণমাধ্যম থেকে ফিল্মপাড়ার বিভিন্ন অলিতে গলিতে শোনা গেছে স্বাধীনের বিয়ের কথা।

মৌসুমীও এ নিয়ে মুখ খুলেছেন। গণমাধ্যমে জানিয়েছিলেন, ৫ এপ্রিল স্বাধীনের গায়ে হলুদ। ৯ এপ্রিল বিবাহত্তোর সংবর্ধনা। এর মাঝে সম্পন্ন হবে আকদ।

এবার স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ফারদীন এহসান স্বাধীন। তার ফেসবুকে নববধূর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি যুক্ত করেছেন লাইফ ইভেন্টস।

স্বাধীনের ফেসবুক সূত্রে জানা গেছে, গেল ২৬ মার্চ বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা।

ওমর সানি সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। আমাদের এখন চারজনের পরিবার৷ সবার কাছে দোয়া চাই আমার পুত্রের নতুন জীবনের জন্য।’

স্বাধীনের বউ সাদিয়া রহমান আয়েশা। কানাডা প্রবাসী আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লায় হলেও পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডায়। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।

ছেলে ফারদীন ছাড়াও ফাইজা নামের এক মেয়ে রয়েছে ওমর সানি – মৌসুমীর।

(ডিএফই/৩০ মার্চ, ২০২১)