Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 22:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী জেলা প্রশাসন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও অগ্রগতির সুবর্ণরেখার মাহেন্দ্রক্ষণে (২৬ মার্চ ২০২১) উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদীর পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া এবং সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর সভাপতি আবদুল মোতালিব পাঠান।

জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধিত করার মাধ্যমে জেলা প্রশাসন নরসিংদী গৌরবান্বিত হয়েছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর অবিচল নেতৃত্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নরসিংদীর সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে একই পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

(এসএএম/৩০ মার্চ ২০২১)