Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 22:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪জন যাত্রী নিহত হয়েছেন।

বুধবার ভোরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলী দমদমায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশার চালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), যাত্রী নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, অভিমুখী বালিবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক।

(এসকে/এসএএম/৩১ মার্চ ২০২১)