Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 13:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘শরীয়াহ্ ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ এবং শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সচিব ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুর রহীম খান এ সময় উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোন ও কর্পোরেট শাখাসমূহের কর্মকর্তগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, শরীয়াহ্ পরিপালনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দক্ষ ও সচেতন হওয়ার নির্দেশনা দেন। তিনি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন। বিজ্ঞপ্তি।

(শামীম/ ২৮ মে ২০১৭)