Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 07:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভার্চুয়ালি গেমস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এরপর ক্রীড়াবিদরা সারিবদ্ধ হয়ে মাঠে অবস্থান নেন। ক্রীড়াবিদদের পক্ষে শপথবাক্য পাঠ করেন আরচার রোমান সানা এবং বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করান সাবেক জুডো তারকা কামরুন্নাহার হিরু।

প্রধানমন্ত্রীকে ক্রীড়াবিদদের অভিবাদনের পর শুভেচ্ছা বক্তব্য দেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এরপর বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বক্তব্যের পর সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে আনুষ্ঠানিকভাবে গেমস উদ্বোধন করেন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস উদ্বোধন করলেন শেখ হাসিনা। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।

(এসএএম/০১ এপ্রিল ২০২১)