Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 15:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: রেকর্ড ডেটের কারণে গ্রীন ডেলটা ইন্সুরেন্সের লিমিটেডের শেয়ার লেনদেন আগামী কার্যদিবসে স্থগিত থাকবে বলে ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে। এর আগে ১ মার্চ থেকে গতকাল পর্যন্ত স্পট ও ব্লক মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়।
জানা যায়, বীমা খাতের গ্রীন ডেলটা ইন্সুরেন্স লিমিটেড ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ ২০১৭ গুলশান-১, স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.০৮ টাকা। এছাড়া শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৬৯.৯৩ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৬ টাকা।