Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 08:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রমজান মাস ব্যাপী ঢাকা, চট্টগ্রাম ও খুলনা শহরের বিভিন্ন স্থানে এক লাখ রোজাদার পথযাত্রীর মাঝে ইফতার বিতরণের কর্মসূচী গ্রহণ করেছে।

আজ রবিবার ১ রমজানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক টাওয়ারের সম্মুখে ইফতার বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ হাবিবুর রহমান ভূইয়া এফসিএ, মোঃ মাহবুব-উল-আলম, আব্দুস সাদেক ভূইয়া ও আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং শীর্ষ নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মসূচীর প্রথম দিনে আজ রাজধানীর শাহবাগ-এলিফ্যান্ট রোড-নিউ মার্কেট, যাত্রাবাড়ি-চিটাগাং রোড, কারওয়ানবাজার-ফার্মগেট-বিজয় স্মরণী, শেওড়াপাড়া-মিরপুর-১১, মালিবাড়-রামপুরা, নয়াবাজার-ইংলিশ রোড ও মহাখালী-বনানী, চট্টগ্রামের মুরাদপুর-বহদ্দরহাট ও স্টেশন রোড-নিউ মার্কেট এবং খুলনা শহরের ডাকবাংলো-ফেরিঘাট এলাকায় ৫ হাজার পথযাত্রী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

(শামীম/ ২৮ মে ২০১৭)