Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 12:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নিউজিল্যান্ডের ব্যর্থ সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ, সৌম্য, লিটনরা। দেশে ফিরে যেন হাঁপ ছেড়েই বাঁচল দল।

দলের সঙ্গে আসেননি কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। এক সপ্তাহ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন এ দুই দক্ষিণ আফ্রিকান। তবে দলের সঙ্গে ফিরেছেন বোলিং কোচ ওটিস গিবসন ও ব্যাটিং কোচ জোনাথন লুইস।

ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল। চোটের কারণে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। বাকি সবাই ফিরেছেন একই ফ্লাইটে। আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান নিউজিল্যান্ড থেকেই ভারতে যাবেন, এমনটা শোনা গিয়েছিল প্রথমে। তবে তিনি আজ দলের সঙ্গে দেশে ফিরলেও বিমানবন্দর থেকেই কলকাতার ফ্লাইটে উঠবেন।

(ডিএফই/৪ এপ্রিল, ২০২১)