
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঐ দিন কোম্পানিটির সভা বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
২০২০ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(ডিএফই/০৫ এপ্রিল, ২০২১)