
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মোহনা টিভি’র বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারকে শার্শার মোটর সাইকেল মেকানিক মিজানুর রহমান কর্তৃক জীবন নাশের হুমকির প্রতিবাদে বেনাপোল সাংবাদিকদের উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টারি সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে শার্শা উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বেনাপোল প্রেস প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারন সম্পাদক রশিদুর রহমান, বকুল মাহবুব, আহম্মদ আলী শাহীন, মনিরুল ইসলাম মনি, সাজেদুর রহমান, সাহিদুল ইসলাম শাহীন, নাসির উদ্দিন, রাসেল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের ধারাবাহিকতা বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। একইসঙ্গে আজও সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এ ছাড়া সাগর- রুনিসহ সকল নির্যাতিত সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহবান জানান তারা।
(এমআই/এসএএম/০৫ এপ্রিল ২০২১)