Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 09:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাবিত আল হাসান নামের লঞ্চটি ডুবে যাওয়ার পর গতকাল রোববার রাতে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর সোমবার দুপুর পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়। সেখান থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় রাবিত আল হাসান নামের লঞ্চটি একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। রাতভর উদ্ধার অভিযান চালনো হয়। ১৮ ঘণ্টা পর সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে লঞ্চটি তীরে তোলা হয়।

(এসকে/এসএএম/০৫ এপ্রিল ২০২১)