Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 11:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর যশোর, রংপুর ও নোয়াখালী জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এতে আরও বক্তব্য রাখেন- অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. মতিয়ার রহমান, মো. আলতাফ হোসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, মোহাম্মদ শাব্বির, আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, জি.এম. মোহা. গিয়াস উদ্দীন কাদের এবং যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমান, নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী ও রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, তিনটি জোনের শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

(এসএএম/০৮ এপ্রিল ২০২১)