Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 18:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) মহাসচিব পদে যোগদান করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) লাইলা বিলকিস আরা।

বুধবার (৭ এপ্রিল) থেকে এ পদে যোগদান করেন তিনি।

১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন লাইলা বিলকিস।

কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের প্রধানসহ তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে দায়িত্ব পালন করেন।

চুয়াডাঙ্গা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন লাইলা বিলকিস।

(এসএএম/০৮ এপ্রিল ২০২১)