Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 19:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ই-কমার্স প্লাটফর্ম ফেমবুলা ডটকম।

রাজধানীর বাড্ডা লিংক রোডে বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ফেমবুলা ডটকম।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘একদল তরুণ উদ্যোক্তা নিরলস পরিশ্রমকে সঙ্গী করে ফেমবুলার কাঠামো দাঁড় করিয়েছেন। এর প্রধান লক্ষ্য সবোর্চ্চ গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা।’

তিনি জানান, লকডাউনের আগে প্রায় সময়ই দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানে আসতেন এবং মিটিং করতেন। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে আপাতত অনলাইনে চলছে সব কার্যক্রম।’

বাংলাদেশের বাজার যেখানে চীন ও ইন্ডিয়ার দখলে, ফেমবুলা ডটকম তুরস্ক, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের পণ্য বাংলাদেশে এনেছে। এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্যের খেজুর, তিন ফলসহ প্রসিদ্ধ সব খাবারের সমাহার।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যগুলোও মানুষের সামনে তুলে আনবে ফেমবুলা ডটকম। তুরস্কসহ অন্যান্য দেশের ইতিহাস নিয়ে লেখা জনপ্রিয় বইগুলোও পাওয়া যাবে এ সাইটে।

উদ্যোক্তারা জানান, বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু বই তৈরি করছে প্রতিষ্ঠানটি।

আয়োজকরা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আরও বড় পরিসরে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের এমডিসহ দেশের গণ্যমান্য ব্যবসায়ীরা।

(ডিএফই/০৮ এপ্রিল, ২০২১)