Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 00:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনায় রবি আজিয়াটা ভালো করছে বলে মন্তব্য করেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য কি কারণে ওঠা-নামা করে তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, উচিতও নয়। তবে গতবছর আমরা অনেক বেশি স্ট্রাগল করেছি এবং বিস্তর অভিজ্ঞতা হয়েছে। এরপর আমরা এবার ভালো করছি। গতবারের মতো এবার হবেনা। সাধারণ জনগণের বিষয়ে সরকার একটু সহনীয় হলে আমরা খুব সহজেই এই মহামারির বাধা কাটিয়ে উঠতে পারবো।

রোববার (১১ এপ্রিল) বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) ব্যবসায়িক পারফামেন্স (কিউ-১) তুলে ধরার লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন মাহতাব উদ্দিন আহমেদ। এতে কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, উচ্চ করহারের কারণে আমাদের কোম্পানি মুনাফা করতে পারছে না। কোনো কারণে যদি কর আরও বাড়ানো হয় তাহলে ব্যবসা করাই কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, আইপিওতে গেলে আমরা ভেবেছিলাম কর কমে আসবে। এর বাইরে আমাদের শেয়ারবাজারে আসার কোনো কারণ ছিলো না। কিন্তু তা হচ্ছে না। আমরা এখনো ততো ভালো মুনাফা করতে পারছি না। সরকার যদি আমাদের সহযোগিতা না করে তাহলে আমাদের মুনাফা করা সহজ হবে না।

তিনি বলেন, এখনো দেশের প্রায় ৪০ শতাংশ লোক মোবাইল ব্যবহার করে না। তাদের সেবার আওতায় আনার জন্য সরকারের কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। যতো লাভ হোক না কেনো আমার ২ শতাংশ ট্যাক্স যে দিতে হবে সে জায়গায় আমি ফেয়ারনেস চাচ্ছি।

সংবাদ সম্মেলনে শুরুতে রবির চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার মো. শাহিদ আলম বলেন, আমাদের করোনাকালীন সময়ে ডিজিটাল সেবা দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের চালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আমরা মহামারির সময়ে ঘরে বসে অফিস করা শিখছি। যারা কখনো অনলাইনে বাজার করেননি তারাও এ সময়টাতে অনলাইন কেনাকাটা করছে।

এরপর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ স্লাইডের মাধ্যমে কোম্পানিটির ত্রৈমাসিক ব্যবসায়ীক পারফামেন্সের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, আমরা আমাদের সেবা পুরো দেশের ৬৪ জেলায় ভালোভাবে ছড়িয়ে দিতে পেরেছি। আমরা সব জায়গায় আমাদের ফোর-জি সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। করোনায় অনেকে ঘরে বসে কাজ করতে পারলেও অনেকে ঘরে বসে থাকতে পারছে না। রবি সব সময় তার সাবস্কাইবারদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমরা আমাদের সমাজের জন্য অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করছি। আমরা ‘রবি ১০ মিনিট স্কুল’ এর মতো অনেক বিষয়ে সফল হয়েছি।

রবির প্রধান অর্থ কর্মকর্তা এম রিয়াজ রাশেদ বলেন, আমরা আমাদের ডাটা অনেক শক্তিশালী করতে সক্ষম হয়েছি। আমরা অল্প দামে ইন্টারনেট সেবা দেওয়ার চেষ্টা করছি। আগের চেয়ে আমরা অনেক ক্ষেত্রে সফল। সামনে আরো ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এসএএম/১১ এপ্রিল ২০২১)