Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে রবিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে সোমবার (১২ এপ্রিল) ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মাহে রমজান শুরু হবে।

রবিবার (১১ এপ্রিল) রাতে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১১ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ওইদিন দেশটির কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ দেখা কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখার কোনো তথ্য তাদের কাছে আসেনি।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে বাংলাদেশে আগামী বুধবার থেকে মাহে রমজান শুরু হতে পারে।

মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করে ও ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করে। এতে কোনো কোনো দেশে সৌদি আরবের এক বা দুদিন পরও রোজা রাখা শুরু হয়।

চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘ দিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা ইবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

(ডিএফই/১২ এপ্রিল, ২০২১)