Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 12:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বাঙালি ও বাংলাদেশের মানুষদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

বুধবার মার্কিন প্রেসিডেন্টের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে এ শুভেচ্ছা জানানো হয়।

টুইটে শুধু বাঙালিদেরই নয়, দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের যেসব মানুষ বৈশাখ, নবরাত্রি, সংক্রান বা এ সপ্তাহে অন্য নতুন বছর উদযাপন করবেন, তাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন দম্পতি।

এদিন বাঙালি, কম্বোডিয়ান, লাও, বার্মিজ, নেপালি, সিংহলিজ, তামিল, থাই এবং ভিসু জনগোষ্ঠীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

(এসএএম/১৪ এপ্রিল ২০২১)