Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 09:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলমান লকডাউনের শুরুতে হুট করেই কাঁচা বাজারগুলোতে সবজির মূল্য চড়া হয়ে যায়। অথচ, ঢাকায় পৌছাতে যথাযত যানবাহন কিংবা দাম না পেয়ে পাকা ফসল ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে ধামরাই অঞ্চলের কৃষিজাত পণ্য।

ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন নতুন মাখুলিয়া গ্রামে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, তাদের পাকা ফসল ক্ষেতেই পঁচেগলে নষ্ট হচ্ছে। এরমধ্যে অন্যতম পাকা টমেটো।

এ রকমই এক টমেটো ক্ষেতের মালিক আব্দুল হালিম দুঃখ ভারাক্রান্ত মনে জানান, এবার আমরা শেষ। কারণ হিসেবে জানালেন পরিবহন খরচ বেশি। তাই ঢাকা পর্যন্ত পৌঁছতে তাদের অতিরিক্ত ব্যয় হয়ে যায়। তাই তারা হিসাব কষে দেখছেন, বিক্রি করার চাইতে ক্ষেতের টমেটো ক্ষেতেই নষ্ট হওয়া ভাল।

এছাড়া কৃষিজমিতে চাষ করা অন্য ফসল নিয়েও বেশ বিপাকে রয়েছেন তারা। এসবের মধ্যে বিভিন্ন ধরনের শাক-সবজি, সিম, পটল, বেগুন, কাঁচামরিচ প্রভৃতিও রয়েছে।

ভুক্তভোগি কৃষকরা জানান, করোনা সংক্রমণ ঠেকাতে এভাবে খন্ডকালীন লকডাউন মূলত তেমন কার্যকর নয়। বরং এ জাতীয় অপরিকল্পতি লকডাউনে দেশের অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। বাংলাদেশ কৃষিনির্ভরশীল দেশ। তাই চাষিরা যেনো তাদের পুঁজি হারিয়ে নিস্ব কিংবা পেশা বদলাতে বাধ্য না হয়, সে ব্যাপারে সরকারের কৃষি বিভাগকে এখন থেকেই কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে বলে জানান তারা।

(জেএইচ/এসএএম/১৭ এপ্রিল ২০২১)