Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 09:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের বিদ্যুৎ খাতে প্রায় ৬২ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে আন্তর্জাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে সরকারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে সংস্থাটি।

এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি এবং অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব কাজী শফিকুল আযম চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় প্রাপ্য অর্থ বিদ্যুৎ খাতের সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, বিতরণ সক্ষমতা বাড়ানো এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যবহার করা যাবে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড-ডেসকো এবং বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ড এ কাজ করবে।

প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০২০ সাল নাগাদ। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫৭ মিলিয়ন ডলার। সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে ৪৩৯ মিলিয়ন ডলার। এছাড়া জাপান থেকে ২ মিলিয়ন ডলার আসবে।
৫ বছর গ্রেস পিরিয়ডসহ সরকার ২৫ বছরে এই অর্থ পরিশোধ করতে পারবে।

 

(ইউএম/ ২৯ মে ২০১৭)