Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 20:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এবার উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র দিনাজপুরে শাখা চালু করেছে দেশের অন্যতম রিটেইল সুপার শপ ‘স্বপ্ন’ ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের মক্কা টাওয়ার, মর্ডান মোড়ে (গনেশতলায়) স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম, বদরুদ্দোজা, জামাল উদ্দিন আহমেদ, মাহাবুব হোসেন রিপন, দিনাজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. রাজিউর রহমান, স্বপ্ন আউটলেটের দিনাজপুরের জেলা ম্যানেজার মো. শাহিনুর আলমসহ অনেকে।

উদ্বোধন উপলক্ষে স্বপ্নের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে নতুন এই আউটেলেটে। রয়েছে হোম ডেলিভারি সেবা। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন।

তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়ন আশা করব। দিনাজপুরের নতুন এই আউটলেটের হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর : ০১৩১৩-০৫৫৩৭৯।

(এসকে/এসএএম/২৪ এপ্রিল ২০২১)