Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 08:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মাওয়া মাছের আড়ৎ থেকে আনুমানিক ২৫ মণ জাটকাসহ তিনজন অসাধু ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৮ এপ্রিল) ভোর রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন মাওয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব জাটকাসহ ব্যবসায়িদেরকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-১৬৭৯) এর মধ্যে থাকা ৫টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ১,০০০ কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়। এ সময় পিকআপের সাথে ড্রাইবার এবং অবৈধ জাটকা পাচারে নিয়োজিত ৩ জন অসাধু ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন- মোঃ বিল্লাল (৩২), মোঃ বাবু (৩৪) ও ইমামুল হক (৪০) শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন মাতবর কান্দি গ্রামের বাসিন্দা এবং পিকআপ চালক দীন ইসলাম (৪৭) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসেরা গ্রামের মজিদ মাদবরের ছেলে।

পরবর্তীতে আটককৃত অসাধু ব্যাবসায়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এবং জব্দকৃত মাছসমূহ উপজেলা মৎস্য অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে।

(এসকে/এসএএম/২৮ এপ্রিল ২০২১)