
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি, আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৬ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২০ পয়সা।
অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ২৫ টাকা ৫৮ পয়সা। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা।
(এসএএম/২৮ এপ্রিল ২০২১)