Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 10:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌরাস্তায় বিশাল একটি শাখা চালু করেছে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

বুধবার (২৮ এপ্রিল) সকালে নতুন এ আউটলেটটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নতুন এই আউটলেটের ফ্র্যাঞ্চাইজি বিপুল, স্বপ্ন-এর হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম, স্বপ্ন-এর হেড অব ফ্র্যাঞ্চাইজি অপারেশন সমীর ঘোষ সানীসহ অনেকে।

উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, ‘স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে নতুন এই আউটেলেটে। রয়েছে হোম ডেলিভারি সেবা। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়ন আশা করব।’

আউটলেটটির ঠিকানা- হাউজ ১৬, ব্লক বি, ২য় বুড়িগঙ্গা ব্রিজ রোড। হোম ডেলিভারি নম্বর ০১৮৪৭-২৬৫২৪৮।

(এসএএম/২৮ এপ্রিল ২০২১)