
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) মুনাফা বেড়েছে ব্রিটিশ বহুজাতিক ব্যাংক এইচএসবিসির। খবর: বিবিসি।
এ সময়ে ইউরোপের বৃহত্তম ব্যাংকটির করপূর্ব মুনাফার পরিমাণ ৫৭৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৩২১ কোটি ডলার। এ হিসেবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৫৭ কোটি ডলার বা ৭৯ শতাংশ।
ব্যাংকটি জানিয়েছে, ২০২১ সালে গ্রাহক সংখ্যা বৃদ্ধিসহ অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। কোভিড-১৯-এর প্রভাবে গত বছর ব্যাংকটির মুনাফা ৩৪ শতাংশ কমে গিয়েছিল।
(এসএএম/২৯ এপ্রিল ২০২১)