
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৮ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ১৪ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৩ টাকা বা ৪ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৭ টাকায়।
(এসএএম/০২ মে ২০২১)