Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি ১২০০ ভোটের ব্যবধানের ভারতীয় জনতা পার্টি-বিজেপির শুভেন্দু অধিকারীকে হারালেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।

রোববার বিকেলে সাড়ে চারটা নাগাদ মমতাকে নন্দীগ্রামে বিজয়ী ঘোষণা করা হয়।

এদিকে তৃণমূল নেত্রী মমতার বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাজ্যে ২৯২টি আসনের মধ্যে মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১৩টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৫ আসন। এছাড়াও সিপিএম ২টি এবং অন্যান্য দলগুলো পেয়েছে ২টি আসন।

এদিকে জয়ের খবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় করেছেন দলের কর্মী-সমর্থকরা। রাস্তার উপরই আবির খেলে ঢাক ঢোল বাজিয়ে জয়ধ্বনি করছেন তারা।

(এসএএম/০২ মে ২০২১)