Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 11:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অনুদান ও চিকিৎসা সহায়তা নিয়ে অসচ্ছল ইমাম ও জটিল রোগে আক্রান্তদের পাশে দাড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন।

রোববার (০২ মে ২০২১) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ হতে অসচ্ছল ইমামদের মাঝে অনুদান বিতরণ এবং জটিল রোগে আক্রান্তদের মাঝে সমাজকল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনাজনিত বর্তমান পরিস্থিতিতে সকল শ্রেণির অসচ্ছল ব্যক্তিদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। তবে যথোপযুক্ত ক্ষেত্রে যথাযথভাবে প্রাপ্ত অর্থের ব্যবহার নিশ্চিতকরণের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

এসময় নরসিংদী জেলার সকল উপজেলায় একযোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল প্রাপ্ত অর্থের মধ্য থেকে ১১৬ জন ইমামের মাঝে মোট ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২২২ জন জটিল রোগাক্রান্ত ব্যক্তির মাঝে মোট ১ কোটি ১১ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়।

(এসকে/এসএএম/০৩ মে ২০২১)