Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২৭ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস।

সোমবার রাতে এক যৌথ টুইট বার্তায় সম্পর্কের ইতি টানার এ ঘোষণা দেন তারা। খবর বিবিসি।

টুইট বার্তায় তারা বলেছেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে থাকতে পারি, সেটি আমরা আর বিশ্বাস করি না। অনেক চিন্তা-ভাবনা ও কাজের পর আমরা আমাদের সম্পর্কের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল। ১৯৯৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি সংক্রামক রোগ ও শিশুদের টিকাদান উৎসাহিত করতে বিশ্বজুড়ে বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে।

ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটস চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার।

(ডিএফই/০৪ মে, ২০২১)