Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রিও ডি জেনিরো শহরে জাকারেজিনহো এলাকায় অপরাধীদের ধরতে অভিযানে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। মাদক পাচারকারীরা তাদের গ্যাংয়ের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে বলে খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ এই অভিযান শুরু করে।

গোলাগুলির সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।

রিও ডি জেনিরো পুলিশ আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামের তাদের একজন পরিদর্শক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা বলছে, তার পছন্দের পেশাকে তিনি সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করবো।

স্থানীয় খবরে বলা হয়েছে, এই অভিযানের লক্ষ্য ছিল মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণে জড়িতদের ধরার।

রিও ডি জেনিরো ব্রাজিলের অন্যতম অপরাধ প্রবণ একটি রাজ্য এবং এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল অপরাধীদের নিয়ন্ত্রণে। তাদের বেশিরভাগই মাদক পাচারের সঙ্গে জড়িত।

(এসএএম/০৮ মে ২০২১)