Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 08:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলমান কোভিড-১৯ সংক্রণের কারণে কয়েকদিন ধরেই সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড দেখে আসছে ভারত। সংক্রমনের এমন উচ্চহার শহরের পাশাপাশি গ্রামেও ছড়িয়ে পড়েছে। ফলে দেশটির কোভিড সংক্রমণ ও মৃত্যুহারের আরো আশঙ্কাজনক অবস্থা অপেক্ষা করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর: রয়টার্স।

এরআগে, বুধবারের এক সরকারি পূর্বাভাস অনুযায়ী স্বাস্থ্যখাতে এমন বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছিল। তাতে বলা হয় হাসপাতালগুলো শয্যা ও মেডিকেল অক্সিজেনের ভয়াবহ সংকটে ভুগবে। দেশটির অনেক রাজ্যে সরকারি পূর্বাভাসের এমন আশঙ্কার বাস্তব রূপ দেখা যায়।

ভারতের মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে হাসপাতালে পর্যাপ্ত শয্যার অভাবে রোগীদের গাছের নিচে কম্বল বিছিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টার দেশটিতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ টি নতুন সংক্রমণ ও তিন হাজার ৯১৫টি মৃত্যু ঘটেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যায়, দেশটিতে মোট সংক্রমণ পৌঁছেছে দুই কোটি ১০ লাখে এবং মোট মৃত্যু ঘটেছে দুই লাখ ৩০ হাজার ১৬৮ টি।

একইসময়ে নতুন দিল্লি এবং অন্যান্য অনেক শহরেও সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। স্বল্প স্বাস্থ্যসেবা ও শনাক্তকরণ সুবিধার অভাবে এমন ঘটনা ঘটছে। এ ধরণের ঘটনা দেশটির প্রায় ৭০ শতাংশ তথা ১৩০ কোটি মানুষের বসবাসস্থল হিসেবে গ্রামাঞ্চলগুলোর জন্য উচ্চঝুঁকি বহন করে।

এমন নাজুক পরিস্থিতিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের অংশ স্বরূপ ভ্যাকসিনের পেটেন্ট উন্মুক্ত করার ঘোষণাকে স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেটেন্ট উন্মুক্ত করার ফলে ভ্যাকসিনেশন কার্যক্রম আরো বিস্তৃতি লাভ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যদিও বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে কয়েক মাস সময় অতিবাহিত হতে পারে।

এদিকে বিশ্বের অন্যতম ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ হিসেবে ভারতের যথেষ্ট খ্যাতি থাকা সত্ত্বেও নিজেদের জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দেশটিকে। দেশটির দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান দুই মাসের বেশি সময় নিচ্ছে তাদের মাসিক উৎপাদন লক্ষ্যমাত্রকে ৭-৮ কোটি ডোজ থেকে ১১ কোটির বেশি ডোজে উন্নিত করার জন্য। এখন পর্যন্ত মোট ১৫ কোটি ৭০ লাখ ডোজ ভ্যাকসিন উৎপাদন করেছে ভারতীয় ভ্যাকসিন প্রস্তুককারক প্রতিষ্ঠানগুলো। যদিও এই হার অনেকটাই কমে এসেছে।

বৃহস্পতিবার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধিতে যা করা প্রয়োজন সে ব্যবস্থাই গ্রহণ করতে হবে। এইকসঙ্গে ভ্যাকসিন উৎপাদনের সাথে জড়িত কর্মীদের আর কোনো খাতে ব্যবহার করা যাবে না বলেও জানান মোদি। বিগত কিছু দিনে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের দ্বারা দেশটিতে কভিডের দ্বিতীয় ধাপে দ্রুত সংক্রমণ বৃদ্ধির কারণে যথেষ্ট সমালোচিত হয়েছেন নরেন্দ্র মোদি।

এদিকে, কভিডের এমন উচ্চহার হ্রাস করতে দেশটির বেশ কিছু রাজ্য কঠোর বিধিনিষেধ জাড়ি করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এমন কঠোর লকডাউন জাড়ি করতে বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সংক্রমণ হার কমিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চরের রাজ্য কেরালা রবিবার থেকে নয়দিন রাজ্যে জনগণের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ জাড়ি করেছে।

দিল্লির হিন্দু শ্মশানে দেখা যায়, শ্মশানের মেঝে ও তাকগুলো মাটি দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। শ্মশানের যত্রতত্র ছাইভর্তি ইস্পাতের কন্টেইনার পড়ে আছে যেগুলো কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দেহ পুড়ানোর ফলে তৈরি হয়েছে।

শ্মশানের ব্যবস্থাপক পঙ্কজ শার্মা বলেন, আমাদের জায়গা ভর্তি হয়ে গেছে। আমাদের কাছে আর নতুন করে ছাই সংরক্ষণ করার মতো কোনো জায়গা নেই।

দিল্লিতে অ্যাম্বুলেন্স সংকট তৈরি হওয়ার কারণে কর্তৃপক্ষ শহরের তিন চাকার অনেক যানবাহনকে বর্তমানে কভিড আক্রান্ত রোগীদের জন্য অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে।

(এসএএম/০৮ মে ২০২১)