Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 23:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

দিনাজপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: করোনার কারণে দীর্ঘ একবছর বন্ধ থাকার পর হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে আবারও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু হয়েছে।

রোববার (১৬ মে) থেকে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের এ প্রক্রিয়া শুরু হয়।

হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা প্রতিরোধের কারণে গতবছরের ২৩ মার্চ থেকে হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ করে দেয় সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ি, রোববার থেকে হিলি চেকপোস্ট দিয়ে আবার পাসপোর্টে যাত্রী পারাপার শুরু হয়।

তিনি জানান, যাত্রী পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে কোয়ান্টোইন ও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পন্ন হয়েছে।

(এসকে/এসএএম/১৬ মে ২০২১)