Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 11:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনার জন্য গত বছর অনুষ্ঠিত হয়নি মিস ইউনিভার্সের আসর৷ তাই আগ্রহটা ছিলো এবার সবার দ্বিগুন৷ কে হবেন ইউনিভার্সের সেরা সুন্দরী।

গতকাল রবিবার ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিলো মিস ইউনিভার্সের ৬৯তম আসর।

এবার সেরা সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী আন্দ্রে মেজা। তিনি পেছনে ফেলেছেন সারা বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

সারা দুনিয়ার নেটবাসীদের শুভেচ্ছায় ভাসছেন এই সুন্দরীরা৷

(ডিএফই/১৮ মে, ২০২১)