Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বৃষ্টির কারণে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে পানি বাড়লেও এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে প্রায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার সকালে পানি রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪৩ সেন্টিমিটার, যা রোববার ছিল ৭ দশমিক ২৪ সেন্টিমিটার। তবে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপlসীমার (১৩ দশমিক ৩ সেন্টিমিটার) অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, উজানসহ বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। জুন-জুলাই বর্ষা মৌসুম, এ সময় নদীতে পানি বাড়বে-কমবে এটি স্বাভাবিক ঘটনা। তবে পানি বাড়লেও বন্যার আশংকা নেই।

জানতে চাইলে সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, এই মুহূর্তে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই; বরং আরও বাড়তে পারে। আজ সোমবার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক।

(এসকে/এসএএম/১৮ মে ২০২১)