
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৭২ পয়সা।
অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৯৮ পয়সা।
(ডিএফই/২৪ মে, ২০২১)