
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নতুন কোম্পানিতে জেনেক্স ইনফোসিসের ৭৫ শতাংশ মালিকানা থাকবে। প্রস্তাবিত কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ কোটি টাকা ধরা হয়েছে।
কোম্পানিটি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টস ও বিনিয়োগের কাজে নিয়োজিত থাকবে।
(ডিএফই/২৭ মে, ২০২১)