Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 19:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার ভোরে স্থানীয় জেলে জয়নাল হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে।

জয়নাল হাওলাদার বলেন, বিগত কয়েক বছরে নদীতে এত বড় মাছ খুব একটা পাওয়া যায়নি। এ বছর মাঝে মধ্যেই পদ্মা ও যমুনার মোহনায় বড় আকৃতির এসব মাছ ধরা পড়ছে।

তিনি বলেন, শনিবার ভোরে নদীতে জাল ফেলার কিছুক্ষন পরেই জোরে জালে টান পড়ে। সাথে সাথেই নৌকায় থাকা আমরা সবাই শক্ত হাতে জাল টেনে তোলার চেষ্টা করি। প্রায় এক ঘন্টা চেষ্টার পর মাছটিকে তীরে নিয়ে আশা সম্ভব হয়।

পরে স্থানীয় মাছের আড়তে সাড়ে ১২শ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি বিক্রি করা হয়। মাছটি পরে ৪৪ হাজার ১ শত টাকায় ঢাকার এক ব্যাবসায়ী কিনে নেন।

(এসকে/এসএএম/২৯ মে ২০২১)