Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 05:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৭৭ লাখ টাকার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, এডিএন টেলিকম, এপেক্স ট্যানারী, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, বীকন ফার্মা, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, অরিয়ন ইনফিউশন, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুডস, সাফকো স্পিনিং, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

(ডিএফই/০৩ জুন, ২০২১)