Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 08:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্পে আয়কর কমছে। এই খাতে বর্তমান আয়করের হার ২০ শতাংশের স্থলে ১৫ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পের আয়কর কমানোর প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে আন্তর্জাতিক বাজার প্রতিকূল পরিস্থিতিতে এ খাত নানা চাপের মুখে আছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এই শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন সময় সরকার প্রণোদনা দিয়ে আসছে। তৈরি পোশাক উৎপাদনে ও রপ্তানিতে নিয়োজিত করদাতারা ০.৭ শতাংশ হারে উৎসে কর এবং ২০ শতাংশ হারে আয়কর দিচ্ছে। তাই আগামীতে আয়কর কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

(এসএএম/ ০১ জুন ২০১৭)