Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 07:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর স্বচ্ছতা বজায় রাখতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহত্তর সংস্থাগুলোর কর ও রাজস্ব বিষয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর: এএফপি।

খবরে বলা হয়, বার্ষিক ৭৫ কোটি ডলারের বেশি আয় করা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য এ নিয়ম প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানকে তাদের মুনাফার ঘোষণা দিতে হবে। পাশাপাশি কতজন কর্মী কাজ করেন এবং ইইউভুক্ত যে দেশে তারা ব্যবসা করেন, সেখানে কী পরিমাণ কর দেন, সেটিও ঘোষণায় জানাতে হবে।

সিদ্ধান্তটির বিষয়ে ইইউ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা রাজি হলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি। ইউরোপীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ অধিবেশনের পর এটি অনুমোদন পাবে। ছয় মাসের জন্য ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্বে থাকা পর্তুগাল এ পদক্ষেপের প্রশংসা করেছে। তারা বলছে, এটি কর ব্যবস্থার ন্যায্যতার জন্য জরুরি। দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রী পেদ্রো সিজা ভিয়েরা বলেন, সব দেশের মানুষই মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা করছে। ফলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতার দাবি এখন আগের চেয়ে গুরুত্বপূর্ণ।

সোস্যাল ডেমোক্র্যাট, গ্রিনসহ ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

(এসএএম/০৫ জুন ২০২১)