Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (০৭ জুন) সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কয়েক শ ঘর পুড়ে গেছে। তবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, ভোররাত ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি নিরূপণে তারা কাজ করছেন। তবে আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, সাততলা বস্তিতে এক হাজারের বেশি ঘর আছে। আগুন লাগার খবর পেয়ে প্রথমদিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

(ডিএফই/০৭ জুন, ২০২১)