Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 13:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নেত্রকোনা:  ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’— স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে মোক্তারপাড়া পুরনো কালেক্টরেট মাঠে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।

পরে ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, প্রেস ক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান প্রমুখ।

(এসকে/এসএএম/০৭ জুন ২০২১)