Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 11:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প নিয়ে সিরিজ, আনছে নেটফ্লিক্স। গতকাল প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এ মাসেই নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।

প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যকে বিষয় করে সত্যজিৎ রায়ের চারটি গল্প নিয়ে রে। সিরিজটি পরিচালনা করছেন ফিল্মফেয়ার বিজয়ী অভিষেক চৌবে, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সৃজিত মুখোপাধ্যায় এবং কান চলচ্চিত্র উৎসব মনোনীত ভাষণ বালা। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বসু, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, চন্দন রায় সান্যাল, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর প্রমুখ।

প্রথম পর্ব হাঙ্গামা হ্যায় কিউ বরপা। ট্রেনে পরিচয় হওয়া দুই পেশার দুজনের কাহিনি। দ্বিতীয় পর্ব ফরগেট মি নট–এ এক করপোরেট কর্মকর্তার সঙ্গে রিয়া নামের এক নারীর পরিচয়ের গল্প। তৃতীয় পর্ব বহুরূপিয়াতে ইন্দ্রাশীষ শাহ নামের এক মেকআপ আর্টিস্টের জীবনের গল্প, যে নিজের অপছন্দের পেশায় আটকে পড়েছে। চতুর্থ পর্ব স্পটলাইট–এ একজন অভিনেতার গল্প, গৎবাঁধা ভাবমূর্তি ভেঙে যে বেরিয়ে আসার চেষ্টা করে।

প্রকাশের পরই ট্রেলারটি সত্যজিৎ–ভক্তদের দারুণ উদ্বেলিত করেছে। চলতি মাসের শেষে দেখা যাবে রে। সূত্র: হিন্দুস্তান টাইমস

(ডিএফই/০৯ জুন, ২০২১)