Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মালয়েশিয়ায় ফের লকডাউনের সময় বাড়ানো হয়েছে। আন্দোলন নিয়ন্ত্রণ আদেশ (এমসিও ৩.০) ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির সিনিয়র সুরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, দৈনিক কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, দেশটিতে এখনও করোনায় পাঁচ হাজারেরও বেশি সংক্রমিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ায় করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৭৬৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৪১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন।

(এসএএম/১ জুন ২০২১)