Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 02:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কোভিড-১৯ মহামারীর মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঠেকাতে কর্মপরিকল্পনা ঘোষণা করবেন জি৭ভুক্ত দেশগুলোর নেতারা। এক্ষেত্রে দেশগুলো সকল ধরণের সম্পদ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

কর্নওয়ালে শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে লক্ষ্য-উদ্দেশ্যেসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের একটি ঘোষণাপত্র আসার কথা রয়েছে। লক্ষ্য হলো, ১০০ দিনের চেয়েও কম সময়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা। কার্বিস উপসাগরের কর্নিশ সমুদ্র উপকূলের রিসর্টে তিন দিনের সমাবেশে সভাপতির বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন,২০০৮ সালের আর্থিক সঙ্কটের ‘ভুল’ থেকে শিক্ষা নেয়া এবং অসমতা সামাল দেওয়াও জরুরি ।

গতকাল শুক্রবারের আলোচনা শেষে নেতারা ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। তারা যখন গ্রুপ ছবি তোলার জন্য জিজ্ঞেস করেন তখন রানি কৌতুক করে বলেন,‘আপনি খুব আনন্দে রয়েছেন মনে হচ্ছে”।

রানির চারপাশের তখন নেতারা হেসে উঠেন এবং জনসন উত্তর দেন, ‘হ্যাঁ’। প্রধানমন্ত্রী বলেন, উপস্থিতবৃন্দসহ আমরা সবাই আনন্দ করছি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দুই নেতাও এই সম্মেলনে যোগ দিয়েছেন।

(এসএএম/১২ জুন ২০২১)