Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 20:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় এবারের সিরিজে একটি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ানডে ও টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে সিরিজটির নাম হবে ইস্পাহানি টেস্ট সিরিজ, ইস্পাহানি ওডিআই সিরিজ এবং ইস্পাহানি টি২০ সিরিজ।

আগামী ৭ জুলাই টেস্ট ম্যাচ দিয়ে সিরিজের খেলা শুরু হবে। সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে ১৬ জুলাই এবং প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। সব খেলা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

উল্লেখ্য, বাংলাদেশে খেলাধুলা এগিয়ে নিতে ইস্পাহানি গ্রুপ সবসময় পৃষ্ঠপোষকতা করে আসছে। ভিন্ন ভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ইস্পাহানি এক যুগেরও বেশি সময় বাংলাদেশ প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে পৃষ্ঠপোষকতা করেছে।

(ডিএফই/১৩ জুন, ২০২১)